তীব্র গরমের হাত থেকে সাময়িক রেহাই। আগামী ৩ দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বুধবার সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার। চলছে ঝিরঝরে বৃষ্টি। আগামী দু’দিন কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। গরমে নাকাল হচ্ছিলেন মানুষ। বুধবার সকালে পারদ নেমে আসে ৩০ ডিগ্রিতে। মঙ্গলবার রাত থেকেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হয়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বওয়ারও খবর পাওয়া গিয়েছে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পরিস্থিতি বজায় থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আগামী দু’দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দফতরের কর্তারা।
গত কয়েকদিন ধরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছিল মানুষের। বুধবার সকাল থেকে সাময়িক স্বস্তি মিলছে।
তীব্র গরমের হাত থেকে সাময়িক রেহাই, আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



