Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

সেরা পুজো বেছে নিতে পারবেন এবার আপনিও; অভিনব উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা

সেরা পুজো বেছে নিতে পারবেন এবার আপনিও; অভিনব উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা
A crowd travels down a street to view a pandal during the Durga Puja festival, Dhakuria, Kolkata, India

পুজোর আর এক মাসও বাকি নেই। আকাশ বাতাসে পুজোর গন্ধ। রাস্তাঘাটে পুজোর কেনাকাটার ভিড়। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। আর এই আবহে কলকাতায় পুজো দেখতে আসা দর্শনার্থীদের জন্য একটি অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শহরের সেরা পুজো বেছে নিতে পারবেন আপনিও। অনলাইনে ভোট দিয়ে সেরা পুজো নির্বাচন করার সুযোগ পাবে সাধারণ মানুষ।

শুক্রবার কলকাতা পুরসভায় সেরা পুজো প্রতিযোগিতা কলকাতা শ্রী-র আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। প্রতিযোগিতায় ১০টি বিভাগের সঙ্গে যোগ হয়েছে দর্শকদের চোখে সেরা পুজো। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুজো কমিটিগুলোকে শুক্রবার থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে। রবিবার ও ছুটির দিন ছাড়া পুরসভা থেকে ফর্ম দেওয়া হবে। ১২ অক্টোবর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ।

কলকাতা পুরসভার ওয়েব সাইট http://www.kmcgov.in গিয়ে অনলাইনে ভোট করতে পারবেন দর্শনার্থীরা। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভোট দেওয়া যাবে।

আরও পড়ুন: তৃণমূল বাবুল সুপ্রিয়র হাতে ঝুনঝুনি ধরিয়ে দিয়েছে, কিছুই দেবে না, মেয়র হওয়ার প্রসঙ্গে বাবুলকে কটাক্ষ দিলীপ ঘোষের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal