Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

কার্নিভাল বাতিল, হবে ফিল্ম ফেস্টিভাল, ৫-১২ নভেম্বর শুধু সরকারি হলে চলচ্চিত্র উৎসব, কীভাবে হবে জেনে নিন বিস্তারিত

৫০ শতাংশ সিট খালি রেখে হবে ফিল্ম ফেস্টিভাল

কার্নিভাল বাতিল, হবে ফিল্ম ফেস্টিভাল, ৫-১২ নভেম্বর শুধু সরকারি হলে চলচ্চিত্র উৎসব, কীভাবে হবে জেনে নিন বিস্তারিত

খুশির খবর রাজ্যের সিনেমাপ্রেমীদের কাছে। করোনা কালে একাধিক বিধিনিষেধ মেনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী ৫ থেকে ১২ নভেম্বর ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIFF  আয়োজিত হবে।

এবার দুর্গা পুজোর কার্নিভাল বাতিল করেছে রাজ্য। সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন ছিল, করোনা কালে কীভাবে হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব?

প্রতি বছর ৮ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। এবার তা তিন দিন এগিয়ে আনা হয়েছে। ৫ তারিখ হবে উদ্বোধন। নবান্ন সূত্রে খবর, এবার শুধুমাত্র সরকারি হলে চলচ্চিত্র উৎসব হবে। অন্যান্যবারের মতো বেসরকারি হলে এবার উৎসবের সিনেমা দেখানো হবে না। সিদ্ধান্ত হয়েছে, নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, ওকাকুরা ভবন, নজরুল মঞ্চ সহ আটটি সরকারি হলে এবার চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে। জানা গিয়েছে, হলে ৫০ শতাংশ আসন খালি রেখে এবং করোনা সংক্রান্ত সমস্ত সতর্কতা নিয়ে হবে এই উৎসব। চলচ্চিত্র উৎসবের জন্য আলাদা করে গাইডলাইন তৈরি করছেন সরকারি আধিকারিকরা।

আরও পড়ুন: ৮ নভেম্বর বসতে চলেছে মন্ত্রিসভার বৈঠক! নেওয়া হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 

প্রতি বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাঁকজমক করে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের আয়োজন করেন মমতা ব্যানার্জি। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান এবং বহু বিশিষ্ট ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আসেন বহু বিদেশি অতিথি। এবার কোন বিশিষ্ট ব্যক্তি আসবেন, কে উদ্বোধন করবেন, বিদেশি অতিথিরা কতজন আসবেন, তা এখনও চূড়ান্ত নয়। করোনা বিধির কথা ভেবে পুরো বিষয়টি ফাইনাল স্টেজে আছে। জানা গিয়েছে, মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনেক কম মানুষের উপস্থিতিতে, নিয়ম-কানুন মেনে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তবে উৎসব চলাকালীন সাতদিন ধরে প্রতিবার যে একাধিক অনুষ্ঠানের করা হয়, তার বেশিরভাগই এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে করা হবে।

জানা গিয়েছে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইতালি। প্রতিবার চলচ্চিত্র উৎসবে প্রচুর বিদেশি অতিথি আসেন কলকাতায়। এবার তাঁরা কীভাবে আসবেন, কতজন আসবেন, সব চূড়ান্ত করছে উৎসব কমিটি।

আরও পড়ুন: মোদী-যোগীর মেরুকরণের অস্ত্র ভোঁতা করতে বাঘের গল্প মমতার!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal