ঘূর্ণিঝঝড়ের পূর্বাভাস রয়েছে। শনিবার থেকেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তবে এর মধ্যেই খারাপ খবর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, শুক্রবার থেকে বেশ কিছুটা চেনা ছন্দে ফিরছে বৈশাখ। বাড়বে গরমও। কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিও ছুঁতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে।
অলিপুর আবহাওয়ার দফতরের তরফে জানান হয়েছে, শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভবনা নেই। যদিও উপকূলের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর এর জেরে গত কয়েকদিনে তাপমাত্রা যেটুকু কমেছিল তা ফের একবার বাড়বে। গরমের অস্বস্তি ফিরে আসবে।
শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বেলার দিকে গুমোট আবহাওয়ার জন্য অস্বস্তি বাড়বে। সারাদিনই এটা বজায় থাকবে। তবে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে শনিবার থেকে সেই সম্ভবনাও ক্ষীণ হবে।
আরও পড়ুন: ফের অসুস্থ সৌরভ, ভর্তি অ্যাপোলো হাসপাতালে




