Take a fresh look at your lifestyle.

ফের অসুস্থ সৌরভ, ভর্তি অ্যাপোলো হাসপাতালে

সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২০ দিনের মধ্যে ফের অসুস্থ বাংলার মহারাজ। হঠাৎ বুকে যন্ত্রনা অনুভব করায় সৌরভ গাঙ্গুলিকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। গ্রিন করিডোর করে বিসিসিআই (BCCI) সভাপতিকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। 

কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহারাজ। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এর মধ্যে একটি ব্লকেজে স্টেন্ট বসানো হয়। তারপর বাড়ি ফিরে সুস্থই ছিলেন সৌরভ। কিন্তু ২০ দিনের মধ্যেই ফের বুকে যন্ত্রণা অনুভব করায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রের খবর, ১৪২ নম্বর কেবিনে তাঁকে রাখা হবে। সৌরভকে দেখছেন ডাক্তার আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল। 

কৈলাস বিজয়বর্গীয়র কাছে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Comments are closed.