Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

লক্ষ্যর লক্ষ্যভেদ, ব্যাডমিন্টনে ভারতের ঝুলিতে ফের সোনা এনে দিলেন লক্ষ্য সেন

লক্ষ্যর লক্ষ্যভেদ, ব্যাডমিন্টনে ভারতের ঝুলিতে ফের সোনা এনে দিলেন লক্ষ্য সেন

লক্ষ্যর লক্ষ্যভেদ। কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন লক্ষ্য সেন। ব্যাডমিন্টনে সোনা জিতলেন তিনি। সোমবার ব্যাডমিন্টনের হাত ধরে জোড়া পদক এল ভারতের ঝুলিতে।

আরও পড়ুন: মেসিকে অভিনব সম্মান দেওয়ার সিদ্ধান্ত দেশের, আর্জেন্টিনার টাকাতেও থাকবে LM-10’র ছবি 

এদিন ১৯-২১, ২১-৯, ২১-১৬ ব্য়বধানে লক্ষ্য সেন হারালেন মালয়েশিয়ার ইয়ংকে। ২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। এরপর দ্বিতীয় গেমে পিছিয়ে থেকেও এগিয়ে যান লক্ষ্য। ইয়ং-য়ের থেকে ৯-২১ ব্যবধানে এগিয়ে যান তিনি। তৃতীয় গেমের শুরুতেই পিছিয়ে থাকার পর ফের কামব্যাক করেন তিনি। তৃতীয় গেমে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই পরপর দুই পয়েন্ট তুলে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও পারনেনি মালয়েশিয়ার ইয়ং। এদিনই ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতেছেন পিভি সিন্ধু।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports