Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

অনলাইনেই জমা দেওয়া যাবে জমির খাজনা, ‘বাংলার ভূমি’ পোর্টালের সূচনা মমতা ব্যানার্জির

অনলাইনেই জমা দেওয়া যাবে জমির খাজনা, ‘বাংলার ভূমি’ পোর্টালের সূচনা মমতা ব্যানার্জির

উদ্বোধন হল বাংলার ভূমি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে এক ক্লিকেই জমা দেওয়া যাবে জমির খাজনা। সোমবার বাংলার ভূমির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের শুভ উদ্বোধন করেন মমতা ব্যানার্জি। সেখানেই তিনি জানান বাংলার ভূমি পোর্টালের কথা। পাশাপাশি এদিন আরেকটি পোর্টালের সূচনা করে মমতা। বিদেশের পড়ুয়াদের কথা ভেবে ই সলিউশনের কথা বলেন তিনি। এই পোর্টালের মাধ্যমে ৫ দিনের মধ্যেই বিদেশে থাকা ছেলেমেয়েদের সন্ধান পাওয়া যাবে। বিদেশ মন্ত্রকের দফতরে আর হন্যে দিতে হবে ন। অনলাইনেই জানা যাবে বিদেশে থাকা পড়ুয়াদের কথা।

এই পোর্টাল উদ্বোধনের পর সাধারণ মানুষকে বিএলআরও অফিসে জমির খাজনা দেওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না। বাড়িতে বসেই অনলাইনে জমা দেওয়া যাব খাজনা। www.banglarbhumi.gov.in পোর্টালের মাধ্যমে এক ক্লিকেই খাজনা জমা দেওয়া যাবে।

এদিন নতুন রূপে সেজে উঠল মিলন মেলা প্রাঙ্গণ। আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধন করেন মমতা ব্যানার্জি। মিলন মেলা প্রাঙ্গণের নাম বদলে হল বিশ্ববাংলা প্রাঙ্গণ। ১৯ তারিখ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে BGBS শুরু হবে। চলবে ২১ তারিখ পর্যন্ত।  গত দুবছর কোভিডের জন্য BGBS করা যায়নি, কিন্তু এই বছর হচ্ছে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া উত্তর দিনাজপুরের বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal