Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

ভাঙ্গন বামেও: হলদিয়া-তমলুকের ২ বাম বিধায়ক শুভেন্দুর সঙ্গে বিজেপিতে

বাম বিধায়ক যাচ্ছেন বিজেপিতে

ভাঙ্গন বামেও: হলদিয়া-তমলুকের ২ বাম বিধায়ক শুভেন্দুর সঙ্গে বিজেপিতে

লাল ঝাণ্ডা ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ২ বাম বিধায়ক। হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল এবং তমলুকের সিপিআই এমএলএ অশোক দিন্দা শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে যোগ দেবেন। 

৫ ডিসেম্বর TheBengalStory জানিয়েছিল বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। সেই সময় তাপসী মণ্ডল বিজেপিতে যাওয়ার কোথা অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত শনিবার তিনি অমিত শাহের মঞ্চেই বিজেপিতে অন্তর্ভুক্ত হবেন। এর আগে তাপসী মণ্ডলের ঠিকাদার স্বামী বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখনই স্ত্রীকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, তাপসী মণ্ডল শুভেন্দুর সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন। 

পড়ুন: বিজেপির দিকে পা বাড়িয়ে হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, তাকিয়ে শুভেন্দুর দিকে

আরও পড়ুন: পঞ্চম দফায় ভোট দার্জিলিংয়ে, ২০১৬ ও ২০১৯ এর ভোটের ফলাফল কী ছিল?

শুধু তাই নয়, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দাও শুভেন্দুর সঙ্গেই পদ্ম পতাকা হাতে তুলে নেবেন। 

বিগত কিছুদিন ধরে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গেছে। বেশিরভাগেরই গন্তব্য বিজেপি। এবার বিজেপি সরাসরি হানা দিল বামপন্থীদের ঘরেও। সূত্রের খবর তাঁদের সঙ্গে বিজেপির কোথা হয়েছে। শাহের মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গেই তাঁরাও যোগ দেবেন বিজেপিতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal