করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই থাবা বসিয়েছে টলিউড থেকে বলিউড সর্বত্র। আরও একবার করো না আক্রান্ত হলেন শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী দুজনেই। করোনার তৃতীয় ঢেউ এবারে আক্রমণ করল টলিউডের হিট জুটি কে। করোনা আক্রান্ত হওয়ার ফলে শুভশ্রী এবং রাজ দুজনেই বাড়িতে আলাদা একটি ঘরের হোম আইসোলেশন এ রয়েছে। নিজেদের থেকে ছেলে ইউভান কে দূরে রেখেছেন তারা। এখন ইউভান তার পুরো সময়টা ঠাকুমার সঙ্গে কাটাচ্ছে। সবে মাত্র এক বছর বয়সে পা রাখল সে। ইতিমধ্যেই বাবা-মার থেকে দু-দুবার আলাদা হতে হয়েছে তাকে।
যে বয়সী বাচ্চাদের বাইরে খেলাধুলা করার সময়, দৌড়ানোর সময়, উপভোগ করার সময় সেই বয়সে ইউভানকে চার দেওয়ালের মধ্যে থাকতে হচ্ছে যা নিয়ে বেশ চিন্তিত বাবা রাজ চক্রবর্তী ও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ইউনিয়নের একটি ভিডিও শেয়ার করেছেন রাজ। যেখানে দেখা যাচ্ছে বাড়ির খেলার পার্কে দৌড়ে বেড়াচ্ছে ইউভান, মাঠে বসে ঘাস ছিঁড়ছে কখনো। ভিডিওটি শেয়ার করে রাত চক্রবর্তী ক্যাপশন লিখেছেন বন্ধুদের সঙ্গে খেলা যাবে না, বাইরে যাওয়া যাবে না, মা বাবার সঙ্গেও দেখা করা যাবে না, এত শত নিষেধাজ্ঞা! সবকিছু ঠিক হয়ে যাক, সবাই সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করি।’ কমেন্টে ইউভানকে ‘সাহসী’ বলে প্রশংসা করেছেন মা শুভশ্রীও।
বছরের শুরুতেই ৪ঠা জানুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের করোনা রিপোর্ট সকলের সামনে নিয়ে এসেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন “আমি এবং রাজ দুজনেরই করোনা ধরা পড়েছে। আমরা নিজেদের আলাদা করে নিয়েছি। গত ৭২ ঘন্টায় যারা যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করান এবং নিজেদের আইসোলেশনে রাখুন। দয়া করে সতর্ক থাকুন এবং মাস্ক পরুন। আমরা ঠিক আছি, আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসায় এই বিপদ থেকে উদ্ধার পাবোই।”
তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দুজনেই। নিজেদের হোম আইসোলেশন এ রেখেছেন তারা। হোম আইসোলেশন এ থাকাকালীন যোগা, মজার মজার ভিডিও, ইউভানের সঙ্গে ভিডিও কল করে সময় কাটাচ্ছেন দুজনে।




