Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত ভারতের, লাভলিনার সোনা চায় দেশ

অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত ভারতের, লাভলিনার সোনা চায় দেশ

টোকিও অলিম্পিকে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। মহিলাদের ৬৪-৬৯ কেজি ওয়াল্টার ওয়েট বিভাগে বক্সিংয়ের সেমি ফাইনালে উঠে গেলেন অসমের বক্সার লাভলিনা বরগোঁহাই।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে লভলিনা নিয়েন চিন চেনকে ৪:১ ব্যবধানে পরাজিত করেছেন। এর জেরে অলিম্পিকে আরও একটি মেডেল নিশ্চিত করলেন লাভলিনা। মঙ্গলবার ১৬ তম রাউন্ডে জার্মানির বক্সার নাদনি এপেজকে ৩-২ ব্যবধানে পরাজিত করেন।

লাভলিনা তৃতীয় ভারতীয় যিনি অলিম্পিক্স বক্সিংয়ে পদক জয় করেছেন। এর আগে বিজেন্দ্র সিংহ এবং মেরি কম বক্সিংয়ে ভারতের হয়ে পদক জয় করেছেন।

আরও পড়ুন: ক্ষোভ, হতাশা ও উদ্বেগ! স্টোকস-বিতর্কে ঢাকা পড়ছে ইংল্যান্ডের কামব্যাক?

২৪ জুলাই মীরাবাই চানু টোকিও অলিম্পিকে ভারতের জন্য প্রথম পদক যেতেন। মহিলাদের ওয়েট লিফটিং বিভাগে দ্বিতীয় হয়ে তিনি রুপা জয় করেন।

উল্লেখ্য প্রথম অসমিয়া বক্সার হিসেবে অলিম্পিকে পদকের অধিকারী হতে চলেছেন লাভলিনা। ইতিমধ্যেই তাঁর এই ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।

সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন তুরস্কের বক্সারের। তাঁকে হারাতে পারলে ইতিহাস গড়ার লক্ষ্যে আর এক কদম এগিয়ে যাবেন অসমের লাভলিনা। তবে লাভলিনার দৌড় যেন সোনার পদকে এসে থামে, সেটাই প্রার্থনা ভারতবাসীর।

আরও পড়ুন: রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা, ঘুরে গেলেন ইস্টবেঙ্গল ক্লাব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports