Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

ফের নিম্নচাপ, মহালয়া থেকেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়

ফের নিম্নচাপ, মহালয়া থেকেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়

পুজোয় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বা মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। এর রেশ থাকবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
এই সময়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্তও রয়েছে বৃষ্টি হতে পারে।মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায় বৃষ্টিপাত বেশি হবে।
২২ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা।
২৩ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।২৬ থেকে ২৯ তারিখে উত্তর-পূর্ব বা মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুন: ৩১ আগস্ট পর্যন্ত বাড়লো বিধিনিষেধের মেয়াদ, বন্ধ থাকছে লোকাল ট্রেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal