Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলায় ব্যাহত হতে পারে ঠান্ডা

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলায় ব্যাহত হতে পারে ঠান্ডা

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। যার জন্য ব্যাহত হতে পারে রাজ্যে শীতের প্রকোপ। নভেম্বরের শেষে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা শীত পড়েছে। এখনই কনকনে ঠান্ডা পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এলাকায়, বিশেষ করে পুরুলিয়ায়। বুধবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শহর কলকাতায় হাল্কা শীতের আমেজই বজায় রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এর প্রভাবে তামিলনাড়ু এবং পুদুচেরিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই ওই দুই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের দাপটে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহান্তে কিছুটা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।

বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে মমতা: যাদের এত স্নেহ দিয়েছি, তারা গদ্দারি করেছে, বুঝতে পারিনি, ক্ষমা করে দেবেন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory