Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

নিউটাউনে মল খুলছে লুলু গ্রুপ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত 

নিউটাউনে মল খুলছে লুলু গ্রুপ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত 

লুলু গ্রুপ রাজ্যে বিনিয়োগ নিয়ে আগ্রহী। এমন একটা কথা শোনা যাচ্ছিল। শুক্রবার সেটাই সত্যি হল। নিউটাউনে একটি বিশ্ব মানের মল খুলছে লুলু গ্রুপ। দুবাইয়ে এদিন লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার পরেই মুখ্যমন্ত্রী ট্যুইটে জানান লুলু গ্রুপ রাজ্যে বিনিয়োগ নিয়ে আগ্রহী। 

এদিন মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের। নিউটাউনে একটি বিশ্বমানের মল তৈরি হবে।  সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা লুলু গ্রুপের আউটলেট গুলিতে বিশ্ব বাংলার পণ্য রাখা হবে। এর বাইরেও লুলু গ্রুপ বাংলায় মাছ প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ অংশগ্রহণের জন্য লুলু গ্রুপকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও এদিন ট্যুইটে জানান মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, কিছু ট্রেনের রুট বদল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal