Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

‘লুঙ্গি ড্যান্সে’ মেতে উঠল বৌভাত! রিসেপশনে জমিয়ে নাচ অনির্বাণ-কাঞ্চন-সৃজিতের

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের।

‘লুঙ্গি ড্যান্সে’ মেতে উঠল বৌভাত! রিসেপশনে জমিয়ে নাচ অনির্বাণ-কাঞ্চন-সৃজিতের

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের। টি টাউনের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলর ছিলেন তিনি। পাশাপাশি অধিকাংশ মেয়েদের ওপেন ক্রাশ। তবে সকলের মন ভেঙে চুরমার করে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন অনির্বাণ। আর অনির্বাণ সব সময় থাকেন শিরোনামে, এবার তো যেন ঝড় তুলে দিলেন সব জায়গায়। ২৬ শে নভেম্বর বলা নেই কওয়া নেই হঠাৎই করেই বিয়ে সেরে ফেললেন নিজের দীর্ঘদিনের পুরনো প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে।

ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে রেজিস্ট্রি করে বিয়ে সারলেন দুজনে। আর গতকাল ছিল রিসেপশন। নিজের বিয়ের দিনও একেবারে সাধারণ সাজে ধরা দেন নব বর-বধূ। কোন ডিজাইনার পোশাক, হেভি মেকআপ নয় ও সোনার গয়না ছাড়াই রিসেপশনে একেবারে বাঙালিয়ানা সাজে ধরা দিলেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী। স্ত্রীর পাশাপাশি অনির্বাণ একেবারে সাধারণ পোশাক পরেছিলেন। একটা সাদা পাঞ্জাবী নীল শালে নজর কাড়লেন তিনি। রিসেপশনে উপস্থিত ছিল হাতেগোনা কয়েকজন আত্মীয় পরিজন ও বন্ধু-বান্ধব। তবে অনির্বাণের বিয়েতে সবথেকে বেশি নজর কাড়লেন শ্রীজিৎ মুখার্জী। খোকার রিসেপশনে নাচে গানে মেতে উঠেছিলেন সৃজিত।

আরও পড়ুন: ৬০ বছর বয়সে লাইভ অনুষ্ঠানে ‘আর কত রাত একা থাকবো’ গেয়ে তীব্র ট্রোলড সুপারস্টার অভিনেত্রী দেবশ্রী রায়! ‘এই বয়সে ঠাকুরের গান করুন’, কটাক্ষ নেটিজেনদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনির্বাণের রিসেপশনের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একসাথে জমিয়ে নাচ করছেন সৃজিত, কাঞ্চন ও অনির্বাণ। ব্যাকগ্রাউন্ডে বার্থডে হানি সিংয়ের ‘লুঙ্গি ডান্স’। তিনজনে কাঁধে হাত রেখে লুঙ্গি ড্যান্সের তালে পা-এ পা মেলালেন। নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করলেন রুদ্রনীল ঘোষ। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment