Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

এবার বিহার, গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে খুন শুক্রবার ভোরে

মৃতদের বিরুদ্ধেই চুরির অভিযোগ দায়ের পুলিশের কাছে

এবার বিহার, গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে খুন শুক্রবার ভোরে

ফের গরু চুরির সন্দেহে পিটিয়ে খুন। এবার বিহারের সারন জেলার বানিয়াপুর গ্রামে গো-চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। সূত্রের খবর, শুক্রবার ভোর সাড়ে ৪ টে নাগাদ একটি লরিকে ঘেরাও করে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, কয়েকদিন ধরেই এলাকা থেকে গরু চুরি হচ্ছে এবং সন্দেহের বশে তাঁরা ওই লরিটিকে আটকায়। এরপর, গরু পাচারকারী সন্দেহে লরিতে থাকা ৩ জনকে নির্মমভাবে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৩ জনকে।
পুলিশের কাছে স্থানীয়দের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে এলাকা থেকে গরু নিখোঁজ হচ্ছিল। সেই সন্দেহের বশেই ওই ৩ ব্যক্তিকে মারধর করা হয়। মৃত ৩ জনই পাশের গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ করে বানিয়াপুর গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মৃতদের পরিবার। অন্যদিকে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই ৩ জনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: KEM হাসপাতালের ছাত্রী সেজল পাওয়ারের বিরুদ্ধে তদন্ত কমিটি, কমেডি শো বিতর্কে নতুন মাত্রা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation