Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্ৰকাশ! এখন ‘মা’ ফ্লাইওভারে জ্বলজ্বল করছে ‘মা’

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্ৰকাশ! এখন ‘মা’ ফ্লাইওভারে জ্বলজ্বল করছে ‘মা’

মা উড়ালপুলের নাম নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্ৰকাশের পরেই ফ্লাইওভারে লাগানো হলো নতুন বোর্ড। যেখানে ঝকঝক করছে মা কথাটি।

মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, মা উড়ালপুলে মা কথাটা ঠিকভাবে পড়া যাচ্ছে না। কেএমডিএর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর তার পরেই  নড়েচড়ে বসে কেএমডিএ। মা ফ্লাইওভারে লাগানো হয় নতুন বোর্ড। হিন্দি ও বাংলায় চকচক করছে মা লেখা।

মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, ফ্লাইওভারে বিজ্ঞাপনী হোডিংয়ের ফ্লেক্স ছিঁড়ে পড়ে থাকে।
মা লেখা বোর্ডগুলিতে সন্ধ্যা নামতেই  আলো জ্বলার কথা থাকলেও অনেকগুলি বোর্ডেই জ্বলে না আলো। শেষমেষ মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের সঙ্গে সঙ্গেই মা উড়ালপুলের যত্ন নিতে শুরু করে কেএমডিএ।

আরও পড়ুন: গঙ্গার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal