Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

ফের সেরার শিরোপা এমবাপের মুকুটে; খেতাব জয়ের জন্য ধন্যবাদ জানালেন মেসিকেও 

ফের সেরার শিরোপা এমবাপের মুকুটে; খেতাব জয়ের জন্য ধন্যবাদ জানালেন মেসিকেও 

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ এখনও এক রাউন্ড বাকি। তবে লিগ জয় প্রায় নিশ্চিত পিএসজির। এই পরিস্থিতিতে লিগ ওয়ানের সেরাদের পুরস্কার প্রদানও হয়ে গিয়েছে। যাতে দেখা গেল ফের একবার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এই নিয়ে চতুর্থবার তিনি এই খেতাব জিতলেন। রবিবার এক অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই মরশুমে পিএসজির হয়ে ২৮টি গোল করেছেন এমবাপে।

আরও পড়ুন: সেমিফাইনালে বেইতিয়ার খেলা নিয়ে আশাবাদী মোহনবাগান কোচ কিবু, সোমবার প্র্যাকটিস করলেন পুরোদমে

তবে নিজের এই সাফল্যের জন্য সতীর্থ লিও মেসিকেও ধন্যবাদ জানিয়েছেন এমবাপে। এই লীগে পিএসজির একের পর এক গোলের নেপথ্য কারিগর ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। পরিসংখ্যান বলছে, মেসির সাহায্যে এখনও পর্যন্ত ১৬ টি গোল পেয়েছে পিএসজি। যার বেশিরভাগটাই করেছেন এমবাপে। তাই সর্বচ্চ স্কোরের জন্য মেসিকেও ধন্যবাদ জানিয়েছেন ফরাসি তারকা। পুরস্কার হাতে এমবাপে জানান, অবশ্যই আমার এই পুরস্কারের জন্য লিওকে ধন্যবাদ জানাতে চাই। বাকি সতীর্থদের মতো লিও আমায় সাহায্য করেছেন গোল করতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports