Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 July 2026

মাধ্যমিকের ফলাফল: যুগ্মভাবে প্রথম বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের দুই ছাত্র 

মাধ্যমিকের ফলাফল: যুগ্মভাবে প্রথম বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের দুই ছাত্র 

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। প্রতিবারের মতো এবারেও জেলার জয় জয়কার। মাধ্যমিকে প্রথম হয়েছে দু’জন। বাঁকুড়া রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘোড়াই এবং পূর্ব বর্ধমনের রৌণক মণ্ডল। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানেও রয়েছে দু’জন। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে মালদহের কৌশকী সরকার ঘাটালের এবং রৌণক মণ্ডল। তবে নাম এক হলেও দু’জনে আলাদা। দু’জনের প্রাপ্ত নাম্বর ৬৯২। তৃতীয়ও হয়েছে জেলা থেকে। যুগ্মভাবে তৃতীয় হয়েছে আসানসোলের অন্যান্য দাশগুপ্ত এবং পূর্ব মেদনীপুরের দেবশিখা প্রধান।  প্রাপ্ত নম্বর ৬৯১। 

আরও পড়ুন: খেলা হবে’র ১ বছর; ১৫ আগস্ট ‘দিদি’কে লালকেল্লায় দেখতে চেয়ে বিশেষ ভিডিও বার্তা স্রষ্টা দেবাংশুর 

এছাড়াও ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে চার জন। পঞ্চম স্থানে রয়েছে ১১ জন। ষষ্ঠ স্থানে ৬ জন, সপ্তম স্থানে ১০, অষ্টম ২২, নবম ১৫  এবং দশম ৪০। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal