Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

২০২৩-এ মাধ্যমিক শুরু ২৩ ফেব্রুয়ারি, পরীক্ষার সূচি ঘোষণা করল পর্ষদ

২০২৩-এ মাধ্যমিক শুরু ২৩ ফেব্রুয়ারি, পরীক্ষার সূচি ঘোষণা করল পর্ষদ

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচি জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে সব পরীক্ষার দিনখন জানান।

আরও পড়ুন: অভিন্ন দেওয়ান বিধির বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল; জল্পনা বিধানসভায় 

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ। ২৩ ফেব্রুয়ারি রয়েছে প্রথম ভাষা, ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা এবং ২৫ তারিখ ভূগোল। ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি রয়েছে ইতিহাস ও জীবনবিজ্ঞান। মাঝে একদিন ছুটি তারপর ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান। শেষ দিন অর্থাৎ ৪ মার্চ রয়েছে ঐচ্ছিক বিষয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal