Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ

হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন প্রেসিডেন্ট মহারাজ। সকালেই তাঁকে বেলুড় মঠ থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মহারাজের অবস্থা এখন স্থিতিশীল বলেই হাসপাতাল সুত্রের খবর।

অজয় সরকার চিকিৎসা করছেন প্রেসিডেন্ট মহারাজের। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন রামকৃষ্ণ মিশনের চিকিৎসকরাও। শ্বাসকষ্ট রয়েছে প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজের। অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালে প্রেসিডেন্ট হন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal