Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

মালদাবাসীর জন্য সু’খবর; গ্রীষ্মে মুম্বই পর্যন্ত স্পেশাল ট্রেন চালাবে রেল 

মালদাবাসীর জন্য সু’খবর; গ্রীষ্মে মুম্বই পর্যন্ত স্পেশাল ট্রেন চালাবে রেল 

মালদা থেকে মুম্বাইয়ের ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স। গ্রীষ্মে সপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বুধাবার মালদা টাউন থেকে ট্রেনটি মুম্বাইয়ের ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স-এর উদ্দেশ্যে রওনা দেবে। আবার সোমবার ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স থেকে ছেড়ে মালদা টাউনে এসে পৌঁছবে।

জানা গিয়েছে, প্রতি গরমেই ওই রুটে যাত্রী সংখ্যা অত্যাধিক বেশি হয়। এরকম একটি স্পেশাল ট্রেনের দাবি ছিল দীর্ঘ দিনের। যে কারণেই গত বছর থেকে স্পেশাল ট্রেনটি চালাচ্ছে রেল। তবে এটি শুধুমাত্রই গ্রীষ্মের জন্যই। ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স থেকে মালদা টাউন পর্যন্ত ট্রেনটি চলবে ১০.৪.২০২৩ থেকে ২৯.০৫.২০২৩ তারিখ পর্যন্ত। অন্যদিকে মালদা থেকে মুম্বই আগামী ১২.০৪.২০২৩ থেকে ৩১.০৫.২০২৩ পর্যন্ত চলবে।

ট্রেনের সময়সূচী নিয়ে রেল জানিয়েছে, প্রতি বুধবার মালদা টাউন থেকে ট্রেনটি ১২.২০-তে ছাড়বে। উল্টো দিকে প্রতি সোমবার মুম্বাইয়ের ছত্ৰপতি শিবাজী টার্মিনান্স থেকে ট্রেনটি ১২.২০ মিনিটে মালদার উদ্দেশ্যে ছাড়বে।

আরও পড়ুন: ৮ তারিখ লখনউ যাচ্ছেন মমতা, ভার্চুয়াল জনসভায় অখিলেশের সঙ্গে উপস্থিত থাকবেন 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation