Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মীদের অ্যাড-হক বোনাস ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মীদের অ্যাড-হক বোনাস ঘোষণা মমতার

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করল রাজ্য সরকার।

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে।

নবান্ন থেকে জানানো হয়েছে, যে সকল কর্মচারীর মূল বেতন ৪৫ হাজার টাকা, তাঁরা পাবেন ১২ হাজার টাকা অ্যাড-হক বোনাস। যাঁদের বেতন ৩৬ হাজার টাকা তাঁরা অ্যাড-হক সাড়ে চার হাজার টাকা বোনাস পাবেন।

আরও পড়ুন: ব্যস্ততার কথা বলে হাজিরা এড়ালেন মুকুল রায়, আসতে হবে শনিবার, চিঠি পেয়ে জানাল সিবিআই

ঈদের আগেই সংখ্যালঘু কর্মচারীরা এই বোনাস হাতে পাবেন। বাকি কর্মচারীরা পুজোর আগে অক্টোবর মাসে বোনাস পাবেন।

অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই বোনাস পাবেন। যে সকল রিটায়ার্ড কর্মচারীর বেসিক ও ডিএ মিলিয়ে ৩১ হাজার টাকা পেনশন তাঁরা ২৫০০ টাকা এক্সগ্রাসিয়া পাবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal