Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

মমতা: জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে নয়, প্রধানমন্ত্রীর সামনে টিজ করা হয়েছে

মমতা: জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে নয়, প্রধানমন্ত্রীর সামনে টিজ করা হয়েছে

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনুস্থানে তাঁকে টিজ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই একদল গদ্দার, উগ্র ধর্মান্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার হুগলির পুরশুরার সভা থেকে মমতা বলেন, গদ্দার, উগ্র ধর্মান্ধরা তাঁকে টিজ করছে প্রধানমন্ত্রীর সামনে। তিনি বলেন, আমরা বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না।  আমি জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে থাকতে রাজি নয়।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল কোনও চোরকে ভোটের টিকিট দেবে না। সব চোরেদের ভরসার জায়গা হল বিজেপি। চোরগুলো বিজেপিতে যাচ্ছে আর ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে। এরপর তৃণমূলে আসতে চাইলেও আমরা আর নেব না।

এদিন মমতা আরও একবার মনে করিয়ে দেন সর্বধর্ম সহিষ্ণুতার কথা। তিনি বলেন, এখানে সব ধর্মের মানুষ শান্তিতে রয়েছেন। এই জেলাতেই একদিকে রয়েছে ব্যান্ডেল চার্চ, আবার অন্যদিকে রয়েছে মাহেশের রথ।

আরও পড়ুন: উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা; কেমন থাকবে কলকাতার আবহাওয়া 

বাংলার দুয়ারে সরকার প্রকল্পের সুখ্যাতি করে তৃণমূল সুপ্রিমোর বার্তা, এই প্রকল্প সাধারণ মানুষের কাছে প্রশংসা পাচ্ছে, ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ এই প্রকল্পের আওতায় চলে এসেছেন। ২ কোটি মানুষকে স্কলারশিপ দেওয়া হয়েছে। জুন অবধি ফ্রি রেশন। আগামী দিনেও এই ফ্রি রেশন পাবেন সাধারণ মানুষ। এরকম সরকার আর পাবেন না। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দিই না। আমরাই ছিলাম, আমরাই থাকব। আমরা বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না।  আমি জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে থাকতে রাজি নয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal