Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

‘আপনারা মিটিং করবেন না? মানুষ পালটা দিলে সামলাতে পারবেন তো?’ দিলীপ ঘোষকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিজেপি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল, অভিযোগ মমতার

‘আপনারা মিটিং করবেন না? মানুষ পালটা দিলে সামলাতে পারবেন তো?’ দিলীপ ঘোষকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কয়েকটা সিট পেয়ে বিজেপি এমন করতে শুরু করেছে, যেন ক্ষমতায় এসে গেছে। আজও কিছু জায়গায় হামলা করেছে। বিজেপি নেতারা কান খুলে শুনুন, তৃণমূল ২৬ বছর ধরে মিটিং করছে। বিজেপি নেতা বলছেন, বাস থেকে টেনে নামাবো। আগামী দিনে আপনি মিটিং করবেন না? আমাদের কর্মীরা যদি পালটা দেয়, পারবেন তো সামলাতে?
বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শনিবার দিলীপ ঘোষ বাঁকুড়ায় বলেছিলেন, তৃণমূল কর্মীদের কাছে কাটমানি চেয়ে বাস থেকে নামাতে হবে। তারই এদিন জবাব দিলেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী, মানুষ আপনাদের ওপর নজর রাখবে।

আরও পড়ুন: NRC কী? কে আনবে NRC? লেবংয়ে অবাক অমিত শাহ!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal