Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

Mamata: শুধুমাত্র বাংলাকে লুট করতে গিয়ে দেশ ধ্বংস করে দিলেন মোদী-শাহ!

Mamata: শুধুমাত্র বাংলাকে লুট করতে গিয়ে দেশ ধ্বংস করে দিলেন মোদী-শাহ!

বীরভূমের জন্য ভার্চুয়াল সভা থেকে মোদী-শাহকে নজিরবিহীন আক্রমণ মমতা ব্যানার্জির। তাঁর সাফ কথা, শুধু বাংলাকে লুট করতে গিয়ে সারা দেশকে ধ্বংস করে দিল কেন্দ্র। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা ভারতের। টিকা থেকে হাসপাতালের বেড, অক্সিজেন থেকে ওষুধ, সব কিছুই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিরোধীরা এই বিপর্যয়ের দায় ঠেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। বীরভূম থেকে মমতা ব্যানার্জি সেই আক্রমণকেই নিয়ে গেলেন নেক্সট লেভেলে। 

ফেব্রুয়ারির চিঠির কথা মনে করিয়ে তৃণমূল নেত্রী বলেন, আমি আগেই টিকা কিনে নিতে চেয়েছিলাম। দিল না। এখন বলছে ডবল দামে কিনে নাও! এভাবে দেশ চলে? প্রশ্ন মমতার। তাঁর সরাসরি অভিযোগ, বাংলাকে লুট করতে গিয়ে এভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা দেশকে শেষ করে দিয়েছেন। মমতার দাবি, করোনা বিপর্যয়ের দায় নিয়ে পদত্যাগ করুন মোদী-শাহ। 

আরও পড়ুন: পরিকল্পনার নেপথ্যে নিশ্চিতভাবে দিল্লির হাত আছে; কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর 

পাশাপাশি মমতা ব্যানার্জি এদিন দাবি করেন, বিজেপির ভিতরে তাঁর লোক আছে। তাঁদের থেকেই সব ভেতরের খবর তিনি পান। শীতলকুচির প্ল্যান সংক্রান্ত সমস্ত তথ্য তিনি হাতে পেয়ে গেছেন বলেও দাবি করেন মমতা ব্যানার্জি। আদালতে যাবেন বলেও জানিয়ে রাখলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal