Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

পুলওয়ামার ঘটনার পর আরএসএস, বিজেপি রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে, ছড়ানো হচ্ছে ফেক নিউজঃ মমতা বন্দ্যোপাধ্যায়

দাঙ্গা ঠেকাতে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুলওয়ামার ঘটনার পর আরএসএস, বিজেপি রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে, ছড়ানো হচ্ছে ফেক নিউজঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পুলওয়ামার ঘটনার পর থেকে কলকাতাসহ গোটা রাজ্যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি দাঙ্গা বাধানোর চেষ্টা বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার বেহালা থেকে শুরু করে বনগাঁ, শ্রীরামপুর নানা জায়গায় গত দু’দিনে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে বলে সোমবার অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সাম্প্রতিক রাজ্যের পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু কিছু লোক ষড়যন্ত্র করছে। এসএমএস ছড়িয়ে রাজ্যে গণ্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতির নামে দাঙ্গা করা চলবে না। পুলওয়ামার ঘটনার পর বিরোধীরা সবাই চুপ করে আছেন, আর মোদী, অমিত শাহ মিটিং করে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গিরা সব সময়ই জঙ্গি। তাদের বিরোধিতা করতে হবে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কিন্তু তার নাম করে সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু হয়েছে।
গত পাঁচ বছর জঙ্গি দমনে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্নও তোলেন মমতা।
তিনি বলেন, এতজন জওয়ান মারা গিয়েছেন, তার তদন্ত করতে হবে। কেন এত বড় ঘটনা ঘটল দেখতে হবে। তিনি বলেন, ফেক খবর ছড়িয়ে গণ্ডগোল বাধানোর যে চেষ্টা আরএসএস, বিজেপি করছে তা বন্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী এদিন ফের প্রশ্ন তোলেন, সতর্কবার্তা থাকা সত্ত্বেও এত জওয়ানকে কেন একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল? কোথায় গাফিলতি ছিল তা দেখতে হবে। কিন্তু দেশজুড়ে স্বাভাবিক শান্তির পরিবেশ নষ্টের চেষ্টা শুরু হয়েছে।

আরও পড়ুন: বাড়ি ফিরলেন পিয়ালি বসাক, কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করে ইতিহাস বাংলার পিয়ালির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal