Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

MAMATA INJURY: রিপোর্ট তলব নির্বাচন কমিশনের, SSKM এ মমতা

MAMATA INJURY: রিপোর্ট তলব নির্বাচন কমিশনের, SSKM এ মমতা
Mamata Injury

নন্দীগ্রামে মমতার উপর হামলার অভিযোগের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। 

এদিকে গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রীকে SSKM হাসপাতালে আনা হয়েছে। করা হচ্ছে এক্স-রে। তাঁর চিকিৎসার জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে। 

এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়। তৃণমূল নেতা সৌগত রায়ের অভিযোগ, বিজেপি নোংরা খেলায় মেতেছে। কংগ্রেস ও বিজেপি ঘটনাটিকে নাটক বলে দাবি করেছে।

আরও পড়ুন: নারদ কাণ্ডে প্রথম গ্রেফতার আইপিএস মির্জা, এরপর সিবিআইয়ের নিশানায় কে, জল্পনা

ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। পথ অবরোধ হয়।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal