Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
17 July 2026

ভবানীপুরে কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, ব‍্যবধান বাড়ানোর নির্দেশ কর্মীদের

ভবানীপুরে কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, ব‍্যবধান বাড়ানোর নির্দেশ কর্মীদের

নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মীদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীসভায় ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের বলেন কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে। পাশাপাশি জানা গিয়েছে কর্মীদের তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রিপোর্ট কার্ড নিয়ে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি যান।
সরকারের সমস্ত উন্নয়নমূলক বিষয়গুলি এলাকাবাসীদের বোঝাতে হবে। রাজ্য সরকারের প্রকল্পগুলির পাশাপাশি মোদি সরকারের প্রকল্পগুলির পার্থক্য কোথাও সেটিও আমজনতার সামনে তুলে ধরতে হবে। আমাদের সরকার সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছে, আর কেন্দ্রীয় সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন বিজেপি একটা রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প দিয়েছে? আয়ুষ্মান ভারত নিয়ে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা বড় বড় কথা বলছেন কিন্তু এটা জেনে রাখতে হবে সাধারণ মানুষের স্মার্টফোন থাকলেও কেউ সেই সুবিধা পাবেন না। অথচ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে এমন কোনও নিয়ম নেই।

আরও পড়ুন: আতঙ্কের নাম মাঙ্কিপক্স! নয়া রোগ মোকাবিলায় একাধিক পদক্ষেপ কলকাতা পুরসভার 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal