Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক

ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক

২০২৬ বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির চালসায় কর্মসূচি দিয়ে ভোটের প্রচারে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দু’জনেই এদিন একযোগে আক্রমণ করেন নির্বাচন কমিশনকে। অভিষেক বলেন বিজেপিকে রাজ‍্যে ৫০ এর কম আসনে নামিয়ে আনতে হবে।
এদিকে সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন রাজ‍্যে বিচারাধীন ভোটারদের একটা অংশ প্রকাশ করেছে। যদিও তার মধ্যে কতজনের নাম বৈধতা পেয়েছে তা মঙ্গলবার রাত পর্যন্ত স্পষ্ট নয়।

আরও পড়ুন: বজ্রপাতে মৃতদের পরিবারে অভিষেক, দিলেন পাশে থাকার আশ্বাস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal