Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

রাজভবনে মুখ্যমন্ত্রী; চা চক্রের আগে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ 

রাজভবনে মুখ্যমন্ত্রী; চা চক্রের আগে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ 

স্বাধীনতা দিবসের দিন বিকেলে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেল ৫ টা নাগাদ রাজভবনে পৌঁছান তিনি। প্রতিবছরই স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনে তরফে একটি চা চক্রের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। আমন্ত্রণ জানানো হয় রাজনৈতিক নেতা নেত্রীরদেরও। বিশেষ আমন্ত্রিতের তালিকায় থাকেন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তবে এদিন রাজভবনে এলেও চা চক্রে যোগ দেননি। রাজ্যপাল লা গণেশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেই ফিরে যান। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিলম্বিত সিদ্ধান্তের জেরে প্রাণ হারালেন বহু মানুষ, মোদীকে খোঁচা মুখ্যমন্ত্রীর

প্রতি বছর স্বাধীনতার দিন মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও চা চক্রে যোগ দেন না। এবছরও তেমনটাই করেছেন তিনি। যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, বাবুল সুপ্রিয় সহ অনেকেই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal