মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মমতা ব্যানার্জি। বিকেল ৪ টে নাগাদ তিনি বুথে আসেন। আঙ্গুলের মুদ্রায় ভি দেখিয়ে তিনি ভোট দিতে ঢুকে যান। ভোট বেরনোর পরও তিনি আঙ্গুলে ভি দেখান।
এদিন সকালে শ্যামপুকুরের মিনার্ভা থিয়েটারে ভার্চুয়াল প্রচার চালান মমতা। তারপর মুখ্যমন্ত্রীর কনভয় চলে যায় নবান্ন। সেখানে করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন মমতা। তারপর কালীঘাটের বাড়িতে ফেরেন। বিকেল পৌনে ৪ টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পাশের মিত্র ইন্সটিটিউশনে পৌঁছন তৃণমূল নেত্রী। হুইল চেয়ারে বসে বুথে ঢোকার সময় আঙ্গুলের মুদ্রায় ভি দেখান মমতা। ভোটে দিয়ে বেড়িয়েও ভি দেখান মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: অপরিণত মস্তিষ্কের একজন বিজেপির রাজ্য সভাপতি হয়েছে, মন্তব্য খোদ বিজেপি বিধায়কের
কিছুক্ষণ আগেই সপরিবার ভোট দিয়েছেন ফিরহাদ হাকিমও।
We Voted! Did you?
Urging each one of you to exercise your right & vote in large numbers. Every vote counts! #TMC200Paar pic.twitter.com/Ki0qG4ioPM
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গেও
— FIRHAD HAKIM (@FirhadHakim) April 26, 2021




