Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

রাজ‍্যে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে আশঙ্কা মমতা ব্যানার্জির

রাজ‍্যে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে আশঙ্কা মমতা ব্যানার্জির

বাংলায় এসআইআর এ ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যাবে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভবানীপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক মানুষের ভোটাধিকার চলে গিয়েছে, আমি দুঃখিত। ১ কোটি ২০ লক্ষ লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। আমি সুপ্রিম কোর্টে লড়াই করেছি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ আদালতের নির্দেশের পরেও কাজ শুরু হয়নি। ২৮ ফেব্রুয়ারি এসআইআর তালিকা বেরনোর কথা। সেখানে যাঁদের নাম থাকবে না, তাঁরা মানসিক অশান্তিতে ভুগবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সিকে সামনে রেখে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: প্রয়াত সঙ্গীতশিল্পী ও প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল; শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal