পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ১৬০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পকে ল্যান্ডমার্ক প্রজেক্ট হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ১৫ হাজার মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নজির গড়ল IIT খড়গপুর; বছরে আড়াই কোটির চাকরি পেল পড়ুয়া!
জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা ল্যান্ডমার্ক প্রোজেক্ট। আমি জিন্দাল পরিবারকে ধন্যবাদ জানাব। পূর্ব ভারতে এমন প্রকল্প নেই। রাজ্যের ২৩ টি জেলাই এর জন্য উপকৃত হবে।
এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে লোডশেডিংয়ের সমস্যা পুরোপুরি মিটে গিয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র বাড়লে বিদ্যুতের সরবরাহ আরও বাড়বে, বিদ্যুতের দাম কমবে।




