Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

পৈলান থেকে ফিরে রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে বৈঠক

পৈলান থেকে ফিরে রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে বৈঠক

রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। তবে কী নিয়ে কথা হলও তা জানা যায়নি। কিন্তু এই আবহে মমতার রাজভবন যাত্রা তাৎপর্যপূর্ণ। 

বৃহস্পতিবার পৈলানে কর্মিসভা সেরে মমতার কনভয় সোজা ঢুকে যায় রাজভবনে। 

রাজ্যপালের সঙ্গে শাসক দলের সম্পর্ক কার্যত তলানিতে। নানা সময়ে শাসক দলের তীব্র সমালোচনা করেন রাজ্যপাল। তৃণমূলও  তার জবাব দিয়েছে।  

আরও পড়ুন: দেশপ্রিয় পার্কে ভাষা দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, চর্মতীর্থর একটি ইউনিটের উদ্বোধন, ফটো গ্যালারি

বুধবার রাতে রাজ্যের মন্ত্রী জাকির হোসন দুষ্কৃতীদের বোমার আঘাতে আহত হয়েছেন। এই ঘটনায় বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা করেছে। ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। এই পরিস্থিতে মুখ্যমন্ত্রীর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট তাৎপযপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal