ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে ৬০ হাজার নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এর পরেও আমরাই জিতব। তার দাবি, অশুভ শক্তির কাছে মাথা নোয়াবো না। মানবিক শক্তির কাছে দানবিক শক্তি পরাজিত হবে।
সোমবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে ১ কোটি ২০ লক্ষ ভোটারদের নাম বাদ দিতে চলেছে কমিশন।
এই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। এরা ভীতু এরা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না।
এদিন নেতাজি ইন্ডোরে দোলযাত্রা এবং হোলির মিলন উৎসবে বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর ফলে বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ে জংশন থেকে কাঁচরাপাড়ার কাঁপা মোড় হয়ে বড় জাগুলিয়া পর্যন্ত পৌঁছানো যাবে ন্যূনতম সময়ে। রয়েছে এলিভেটেড করিডর বা ছয় লেনের আন্ডারপাস।
আরও পড়ুন: করোনা চলে গেছে! ফের বেফাঁস দিলীপ ঘোষ, বললেন, বিজেপিকে আটকাতেই লকডাউনের নাটক




