Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

মাদ্রিদেও চেনা ছন্দে মুখ্যমন্ত্রী; সকাল সকাল মর্নিং ওয়াক সারলেন তৃণমূল নেত্রী 

মাদ্রিদেও চেনা ছন্দে মুখ্যমন্ত্রী; সকাল সকাল মর্নিং ওয়াক সারলেন তৃণমূল নেত্রী 

জেলার বাইরে হোক কিংবা রাজ্যের বাইরে হোক। কোথাও সফরে বেরোলেই মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীকে দেখা যায়, সকালে পায়ে হেঁটেই চারপাশটা ঘুরে দেখেন। পাহাড়ে গেলে মুখ্যমন্ত্রীর এই প্রাতঃভ্রমনের ছবি অত্যন্ত পরিচিত। মাদ্রিদেরর রাস্তায়ও সেই চেনা ছন্দে দেখা গেল তৃণমূল নেত্রীকে। বৃহস্পতিবার সকাল সকালই তাঁকে দেখা গেল বাকি সফর সঙ্গীদের নিয়ে মর্নিং ওয়াকে বেড়িয়েছেন তৃণমূল নেত্রী।

হাঁটাহাঁটির পাশাপাশি মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীত শিল্পীকে দেখে দাঁড়িয়েও পড়েন মুখ্যমন্ত্রী। ওই শিল্পীর হাতে হারমোনিয়ামের মতো দেখতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র ছিল। সেটি বাজিয়েও দেখেন তিনি।

লগ্নি টানতে ১২ দিনের স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রিদেরর লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত থাকার কথা সৌরভ গাঙ্গুলিরও। ইতিমধ্যেই সে কারণে স্পেনে পৌঁছেও গিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এদিন দুপুরে বইমেলার কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার বৈঠক হয়েছে বলেও খবর।

আরও পড়ুন: তৃণমূলে আছেন দলীয় কর্মসূচিতে নেই! শিশির-দিব্যেন্দুও কি বিজেপির পথে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal