নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মমতা ব্যানার্জি। বুধবার দুপুর ২ টোর সামান্য আগে হলদিয়ার মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন মমতা। সঙ্গে ছিলেন সুব্রত বক্সী, মমতার নির্বাচনী এজেন্ট। মনোনয়ন জমা দিয়ে আবার নন্দীগ্রামে ফেরেন মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জি হলদিয়া আসার আগে নন্দীগ্রামেই একটি শিব মন্দিরে পুজো দেন। তারপর রওনা দেন হলদিয়ার উদ্দেশ্যে। গোটা পথে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিন নন্দীগ্রাম থেকে হলদিয়া যাওয়ার পথ ছিল মানুষে মানুষে পূর্ণ। আগে মানুষ, পিছনে মানুষ, মাঝে মনোনয়ন পেশ করতে চলা মমতা। চারপাশ মুখরিত খেলা হবে স্লোগানে।
আরও পড়ুন: সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ভবানীপুরকে একককথায় তৃণমূলের ‘দুর্জয় ঘাঁটি’ বলা হয়




