Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

এবার নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতাও; আজই মালদহ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, থাকছেন অভিষেকও 

এবার নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতাও; আজই মালদহ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, থাকছেন অভিষেকও 

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এবার যোগ দেবেন সুপ্রিম মমতা ব্যানার্জি। ঘাসফুল শিবির সূত্রে তেমনটাই খবর। বুধবারই মালদহ পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এদিকে এদিন সকালেই সেখানে পৌঁছেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করবেন তিনি। 

নবান্ন সূত্রে খবর, বুধবারও একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জির কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এদিন ইংরেজবাজারে ক্যাম্প করে থাকবেন অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, ওই ক্যাম্পেই যাবেন মুখ্যমন্ত্রী। 

দু’মাসের জন্য জনসংযোগ যাত্রায় বেড়িয়েছেন অভিষেক ব্যানার্জি। ধারাবাহিক কর্মসূচিতে বিরোধীদের রাজনৈতিক আক্রমণের পাশাপাশি কার্যত অচেনা মেজাজেও দেখা যাচ্ছে তৃণমূলের অন্যতম সেনাপতিকে। কখনও পায়ে হেঁটে, কখনও নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। কর্মীদের বাড়িতে মধ্যাহ্ন ভোজও করছেন। সব মিলিয়ে অভিষেক ব্যানার্জিকে কাছে পেয়ে উৎসাহিত তৃণমূলের কর্মীরাও। এর মধ্যেই মমতা ব্যানার্জি জনসংযোগ যাত্রায় যোগ দেওয়ার তা অন মাত্রায় পৌঁছবে বলে আশাবাদী ঘসফুল শিবির। 

আরও পড়ুন: শিশু শ্রমিকমুক্ত ইটভাটা গড়ে পথ দেখাচ্ছেন মিনাখাঁর আবদুল হামিদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal