Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

সবাই সুখ, সমৃদ্ধি, আনন্দ এবং সুস্বাস্থ্যের অধিকারী হোক, ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে টুইটে শুভেচ্ছা মমতা ব্যানার্জির

সবাই সুখ, সমৃদ্ধি, আনন্দ এবং সুস্বাস্থ্যের অধিকারী হোক, ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে টুইটে শুভেচ্ছা মমতা ব্যানার্জির

শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সকালে টুইটারে তিনি লেখেন, আমার সকল ভাই ও বোনদের শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। সকলে সমৃদ্ধি, সুখ, আনন্দ এবং সুস্বাস্থ্যের অধিকারী হোক। মা আপনদের ভাল রাখুন।

উল্লেখ্য, মঙ্গলবার শুভ অক্ষয় তৃতীয়া। পাশাপাশি এদিন ঈদ উৎসব। ঈদ উৎসব উপলক্ষ্যেই টুইট করেন তিনি। সেখানেও তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করেন। তিনি বলেন, প্রার্থনা করি আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন যেন আরও দৃঢ় হয়।

তিথি অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন পালিত হচ্ছে বাসভ জয়ন্তী। অক্ষয় তৃতীয়া, ঈদ ও বাসভ জয়ন্তী পালিত হচ্ছে একই দিনে।কর্ণাটক ও দক্ষিণ ভারতের কিছু অংশে পালিত হয় বাসভন্নের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাসভ জয়ন্তী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal