Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

মমতার আশ্বাস: মা-বোনেদের হাত খরচে ৫০০ টাকা, কলেজ পড়ুয়াদের ১০ হাজার টাকার Credit card

মমতার আশ্বাস: মা-বোনেদের হাত খরচে ৫০০ টাকা, কলেজ পড়ুয়াদের ১০ হাজার টাকার Credit card

ভোট প্রচারে আজ মেচেদা জনসভায় মমতা ব্যানার্জি। এর আগে পটাশপুর এবং এগরাতে জনসভা করেছেন তিনি। নির্বাচনের আগে বাংলার মা-বোনেদের হাত খরচ হিসেবে প্রতিমাসে ৫০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জি।

শুধু তাই নয়, কলেজ ও ইউনিভার্সিটির পড়ুয়াদের পড়াশোনা খরচ চালাতে ১০ হাজার টাকার credit card তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিন মেচেদার জনসভায় বিজেপিকে কটাক্ষ করে মমতা ব্যানার্জি বলেন, “এই ভোট নিছক ভোট নয়। এই বিজেপি শুধু বিজেপি নয়। এরা রাবণের দল, মেয়েদের উপর অত্যাচারকারী দল, দাঙ্গাবাজের দল।” এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। নাম উল্লেখ না করে শুভেন্দুকে “গদ্দার” বলেছেন মমতা।

আরও পড়ুন: মমতার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু নন্দীগ্রাম পুলিশের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal