Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

বিগ-বি’র জন্মদিন, শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, ট্যুইট করলেন প্রধানমন্ত্রী 

বিগ-বি’র জন্মদিন, শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, ট্যুইট করলেন প্রধানমন্ত্রী 

৮০-তে পা দিলেন বলিউডের বিগ-বি। ‘চির তরুণ’ নায়কের জন্মদিনে অনুগামীদের শুভেচ্ছা বার্তায় ভোরে উঠেছে নেট পাড়া। দেশ বিদেশে থাকা অগুন্তি অনুগামী শুভেচ্ছা জানাচ্ছেন হিন্দি ছবির শাহেনশাহকে। অমিতাভ বচ্চনের জন্মদিনে ফেসবুকে বিশেষ পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্যুইট করে প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন। 

অমিতাভ বচ্চনের একাধিক বিখ্যাত ছবির কোলাজ বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, অমিতাভ বচ্চন এমন একজন মহান অভিনেতা, যিনি প্রত্যেক প্রজন্মের কাছেই একই রকমভাবে প্রাসঙ্গিক। 

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫ শতাংশ ডিএ বৃদ্ধি, বুধবার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

 

আরও পড়ুন: মোদীর নয়, সম্পত্তি দেশের, বিজেপি এভাবে সব বেচতে পারেনা; কেন্দ্রের আর্থিক নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর

সোমবার রাত থেকেই বচ্চন পরিবারের বাসভবন জলসার সামনে অসংখ্য অনুগামীরা ভিড়। ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২ টায় সবাই সমবেতভাবে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। অমিতাভও বেরিয়ে এসে অনুগামীদের সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, আজকের দিনটা পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। সেই সঙ্গে অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার কেবিসির বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। যেখানে অতিথির আসনে থাকবেন অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন।।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation