Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

স্থিতিশীল সৌরভ, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট মুখ্যমন্ত্রীর

স্থিতিশীল সৌরভ, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট মুখ্যমন্ত্রীর

সৌরভ গাঙ্গুলির দ্রুত সুস্থতা কামনা করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। লিখলেন, সৌরভের দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁর ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি।

শনিবার সকালে বেহালায় নিজের বাড়িতে জিম করতে গিয়ে হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। ইতিমধ্যে তাঁর ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি এবং বুকের এক্স- রে পরীক্ষা করা হয়েছে বলে খবর। রক্ত পরীক্ষাও করা হবে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। এদিকে সৌরভের অসুস্থতার খবর পেয়েই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলির হাসপাতালে ভর্তির খবরে দুঃখপ্রকাশ করছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। সর্বদা তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে আমার প্রার্থনা রয়েছে।’


হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান সরোজ মণ্ডলের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সৌরভের পর্যবেক্ষণে থাকছে হৃদরোগ বিশেষজ্ঞদের টিম। তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে তাঁর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হবে কিনা। যদি অ্যাঞ্জিওগ্রাফিতে ব্লকেজ পাওয়া যায় তবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে। ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কল্যাণকে বিঁধে তথাগতর ট্যুইটে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, ভাবাবেগে আঘাত, পাল্টা বিজেপি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal