Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

চিন সফর বাতিল মুখ্যমন্ত্রীর।

সরকারি কর্মসূচি চূড়ান্ত নয়, চিন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

চিন সফর বাতিল মুখ্যমন্ত্রীর।

চিন সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধায়ের। শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রীর আট দিনের সফরে চিনে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে সরকারি বৈঠক চূড়ান্ত না হওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এদিন দুপুরে জানানো হয়েছে, মার্চ মাসে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে চিন সফরের বিষয়ে জানানো হয়। চিনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ওই বৈঠকে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, এই বৈঠক নিয়ে চিনের তরফে কোনও দিনক্ষণ চড়ান্ত করা হয়নি। এদিন শেষ মুহূর্তে সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে লগ্নি টানার জন্য একাধিক বাণিজ্য গোষ্ঠীর সঙ্গেও বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: প্রাক্তন সাংসদ এবং লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় প্রয়াত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *