Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

কলকাতা থেকে আড়াই লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ

ধৃতের বাড়ি মালদহের কালিয়াচকে

কলকাতা থেকে আড়াই লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ

ফের কলকাতা পুলিশের জালে ধরা পড়ল এক জাল নোট কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার শিয়ালদহ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকার জাল নোট সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফের একটি দল। এন্টালি থানা এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে ১২৫ টি নকল ২ হাজার টাকার নোট উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্সের ওই দল। লালবাজার সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সাহাবুল শেখ। বছর তিরিশের সাহাবুল মালদা জেলার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই ব্যক্তির সঙ্গে বড় কোনও জাল নোট চক্র জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
গত মাসেই কলকাতার বউবাজার এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের জাল নোট সহ বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত বিনোদ কুমার যাদব বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার মাধ্যমে বাজারে জাল নোটগুলি ছড়িয়ে দিচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: WB Electon 2021 Live: পাকিস্তানিরা বোমা মেরেছে! পটাশপুরে বোমাবাজি নিয়ে মন্তব্য শুভেন্দুর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal