Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
16 June 2026

ফের ভাঙন, বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে

ভবিষ্যতে আরও একাধিক তৃণমূল নেতা আসবেন বিজেপিতে, দাবি কৈলাস বিজয়বর্গীয়র

ফের ভাঙন, বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে

মঙ্গলবার তিন বিধায়কের পর বুধবার বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম যোগ দিলেন বিজেপিতে। বিজেপির দিল্লির পার্টি অফিসে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দেন। পাশাপাশি তৃণমূলের নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাও যোগ দেন বিজেপিতে।
সাংবাদিক বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় বলেন, এরপর আরও একাধিক তৃণমূল নেতা, বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। মুকুল রায় অভিযোগ করেন, কংগ্রেসের টিকিটে জেতা বহু বিধায়ক তৃণমূলে রয়েছেন। তাই দল বদলের অভিযোগ তৃণমূলের মুখে মানায় না। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের সময় হিংসা, সন্ত্রাস সহ সহ একাধিক অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন মণিরুল ইসলাম।

আরও পড়ুন: পুড়ছে শহর, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি; আবহাওয়া নিয়ে আর কী জানাল হাওয়া অফিস 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal