Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

রবিবার কাটোয়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, সময় পরিবর্তন কিছু এক্সপ্রেসে ট্রেনেরও  

রবিবার কাটোয়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, সময় পরিবর্তন কিছু এক্সপ্রেসে ট্রেনেরও  

নবদ্বীপধাম স্টেশনে ওভারব্রিজ সংস্কারের কাজ হবে রবিবার। যার জন্য কাটোয়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও কিছু লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও বদলেছে। পূর্ব রেলের তরফে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে এক নজরে দেখে নেওয়া যাক। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩৭৯১৩, ৩৭৯১৭ ও ৩৭৯১৯ হাওড়া-কাটোয়া লোকাল বাতিল থাকছে রবিবার। ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ ব্যান্ডেল-কাটোয়া লোকালও বাতিল করা হয়েছে। এছাড়াও ডাউনে কাটোয়া-হাওড়া যে লোকাল লোকাল ট্রেনগুলো বাতিল থাকছে, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৭৪২, ৩৭৭৪৪ ও ৩৭৭৪৬। 

কয়েকটি দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেনের সময়ও পাল্টেছে। রবিবার মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস(১৩৪৬৬) ৬টা ৫ মিনিটের বদলে ৮ টা বেজে ১০-এ মালদা পৌঁছবে। এছাড়াও শিয়ালদহ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ থেকে ৪টে ৪৫-এর বদলে ৫টা ৫ মিনিটে বেরোবে। পাশাপাশি কাটোয়া হাওড়া লোকাল ১০টা ২০-এর বদলে ১২টায় ছাড়বে এবং ব্যান্ডেল কাটোয়া সকাল ৮.১০-এর বদলে ৯টায় ছাড়বে। 

আরও পড়ুন: দিনভর মেঘলা আকাশ, রবিবার পরিষ্কার হতে পারে, তারপরই জাঁকিয়ে শীত

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal