Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 July 2026

মহারাষ্ট্রে মাওবাদী হামলায় মৃত্যু অন্তত ১৬ নিরাপত্তারক্ষীর, চলছে গুলির লড়াই

মৃত্যু অন্তত ১৬ নিরাপত্তারক্ষীর

মহারাষ্ট্রে মাওবাদী হামলায় মৃত্যু অন্তত ১৬ নিরাপত্তারক্ষীর, চলছে গুলির লড়াই

মাওবাদী হামলায় মৃত্যু হল চালক সহ ১৬ জন নিরাপত্তারক্ষীর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গডচিরৌলিতে। সূত্রের খবর, পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তারপর গুলিবৃষ্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জন নিরাপত্তারক্ষী এবং পুলিশের গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এখনও পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই চলছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারি ফের উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা, প্রচার করবেন মোদীর কেন্দ্র বারাণসীতে 

এদিকে পুলিশ সূত্রের খবর, গডচিরৌলির কুরখেদায় বুধবার সকালে একটি রাস্তা তৈরির প্রকল্পে ২৫ টি মেশিন এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation