Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় বিজেপি বিধায়ক সহ ৫ জনের মৃত্যু

কঠোর নিরাপত্তার বেড়াজাল ভেঙে মাওবাদীরা হামলা চালাল কীভাবে, প্রশ্ন উঠছে

দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় বিজেপি বিধায়ক সহ ৫ জনের মৃত্যু

মাওবাদী হামলায় মৃত্যু হল দান্তেওয়াড়ার বিজেপি বিধায়ক ভিমা মাণ্ডবী সহ ৫ জনের। মঙ্গলবার সকালে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে বেরিয়েছিলেন ভিমা মাণ্ডবী। সেই সময় তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা। প্রথমেই আইইডি বিস্ফোরণে উড়ে যায় বিধায়কের কনভয়ের একাধিক গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৫ জনের। তারপরই কনভয় ঘিরে ধরে গুলিবৃষ্টি শুরু করে মাওবাদীরা। শুরুতে বিধায়কের কোনও খোঁজ মিলছিল না। কিন্তু পরে তাঁর মৃত্যুর খবর প্রশাসনের তরফে জানানো হয়।

সোমবারই ছত্তিসগঢ় পুলিশ দাবি করেছিল, ৩৪ জন মাওবাদী নেতার আত্মসমর্পণ করেছেন। কিন্তু তারপর ২৪ ঘণ্টাও কাটল না, বিধায়কের কনভয়ে হামলা চালাল মাওবাদীরা।

ছত্তিসগঢ়ে আগামী ১১ ই এপ্রিল, ১৮ ই এপ্রিল এবং ২৩ শে এপ্রিল, এই তিন দফায় ভোট হবে। প্রথম দফার ভোটের ঠিক আগে এমন হামলার ঘটনায় চিন্তায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন: প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু এক পর্যটকের, সুরক্ষিত পাইলট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation