Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

লিও বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার; কলকাতায় এসেও মেসিতে মগ্ন মার্তিনেজ 

লিও বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার; কলকাতায় এসেও মেসিতে মগ্ন মার্তিনেজ 

তাঁকে নিয়ে উত্তাল গোটা শহর। মার্তিনেজে মগ্ন গোটা কলকাতার ফুটবল প্রেমরা। তবে কাতার বিশ্বকাপের এত দিন পরেও মার্তিনেজ মজে রয়েছেন সেই মেসিতে। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনায় বিশ্বকাপ এসেছে। তাও আবার মেসির হাত ধরে। মোহনবাগান মাঠের অনুষ্ঠানে এসেও মার্তিনেজের মুখে শোনা গেল মেসির কথা এবং সেই সঙ্গে কাতারের স্মৃতি।

এদিন মার্তিনেজ সাফ জানান, মেসিই বিশ্বের সর্ব কালের শ্রেষ্ঠ খেলোয়াড়। মেসি একজনই। ভবিষৎ-এও কেউ মেসির জায়গা নিতে পারবে না। তিনি ভাগ্যবান যে মেসির সঙ্গে খেলেছেন। বিশ্বকাপে শেষ আটে ওঠার পর মেসি তাঁর কাছে এসে কী বলেছিলেন বা ফাইনালে জেতার পর মেসির তাঁকে জড়িয়ে ধরে কান্না। এদিন সবই মার্তিনেজের বক্তব্যে উঠে আসে।

কাপ জয়ের পর মেসি মার্তিনেজকে জড়িয়ে ধরে বলেন, তোমার জন্য আগেও কাপ জিতেছি। আবারও জেতালে। সেই মার্তিনেজ এও জানান, এবার তাঁর লক্ষ্য কোপা আমেরিকা। পাশাপাশি মার্তিনেজ এও ঘোষণা করেন, আর্জেন্টিনা এখন যে অবস্থায় রয়েছে, আগামী বিশ্বকাপও জিততে পারবে।

আরও পড়ুন: নিজের রেকর্ড আগেই ভেঙেছেন, জাতীয় রেকর্ড গড়ে লক্ষ্যমাত্রার খুব কাছে পৌঁছে গেলেন সোনার ছেলে নীরজ চোপড়া

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports