Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, যুব মোর্চার পদ থেকে অপসারিত সৌমিত্র খাঁ, নতুন দায়িত্বে অগ্নিমিত্রা-লকেট 

রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, যুব মোর্চার পদ থেকে অপসারিত সৌমিত্র খাঁ, নতুন দায়িত্বে অগ্নিমিত্রা-লকেট 

জল্পনাই সত্যি হল। রাজ্য বিজেপিতে একাধিক রদবদল করা হল। যুবমোর্চার রাজ্য  সভাপতির পদ থেকে সরানো হল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’কে। একাধিকবার দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। তাঁকে রাজ্য বিজেপির সহ সভাপতি করা হয়েছে। সৌমিত্রের জায়গায় রাজ্য যুবমোর্চার নতুন সভাপতি হলেন, ইন্দ্রনীল খাঁ। একুশের বিধানসভা ভোটে কসবা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন তিনি। 

রাজ্যের মহিলা মোর্চাতেও গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। অগ্নিমিত্রা পালের জায়গায় মহিলামোর্চার সভাপতি হলেন, তনুজা চক্রবর্তী। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক করা হয়েছে অগ্নিমিত্রাকে। একই দায়িত্বে আনা হয়েছে হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকে। 

এছাড়াও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে সায়ন্তন বসুকে সরানো হয়েছে। পাশাপাশি ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে রাজ্য কমিটির সম্পাদক করা হয়েছে। সম্পাদক পদে আনা হয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দাকেও। 

আরও পড়ুন: বইমেলা শুরু ১৮ জানুয়ারি, উদ্বোধনের দিনই খুলে যাচ্ছে পাঠকদের জন্য


Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal